• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, ডাক পেলেন রোনান-মাহি

দেশ টিভি ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৬, ১৬:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের নায়ক রোনান সুলিভান ও ইংল্যান্ডের নবম স্তরের ফুটবলে খেলা তরুণ স্ট্রাইকার মোহাম্মদ মাহি খান। চোট কাটিয়ে দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। ফিরেছেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কোচ টমাস ডুলির ঘোষিত প্রাথমিক দলে দেশি ফুটবলারদের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দের ওপরও আস্থা রাখা হয়েছে। দলে রয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদ।

এপ্রিলের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান সুলিভান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে প্যানেনকা শটে গোল করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকসে খেলা এই তরুণ। এবার সিনিয়র জাতীয় দলে ডাক পেয়ে তার সামনে আন্তর্জাতিক ফুটবলে নিজেকে প্রমাণের নতুন সুযোগ।

অন্যদিকে, ১৮ বছর বয়সী মাহি খান ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথের দল মল্টন এফসির হয়ে খেলছেন। মৌসুমের শুরুতে ৭ ম্যাচে ৯ গোল করে নজর কেড়েছেন এই তরুণ স্ট্রাইকার। তার পারফরম্যান্সেই জাতীয় দলের কোচের নজরে আসেন তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক আন্তর্জাতিক ফুটবলার ও বিশ্বকাপ খেলা অধিনায়ক ডুলির অধীনে বাংলাদেশের আক্রমণভাগে নতুন বিকল্প হতে পারেন রোনান ও মাহি। তবে সিনিয়র পর্যায়ে তাদের সামর্থ্য কেমন হবে, তা প্রমাণের অপেক্ষায় থাকতে হবে।

এদিকে চোট কাটিয়ে ফিরেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। সাম্প্রতিক আসিয়ান কাপের দলে ছিলেন না তারা। সাফের প্রাথমিক দলে তাদের ফেরায় রক্ষণভাগে অভিজ্ঞতা বাড়বে বাংলাদেশের। আক্রমণভাগে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিমও।

প্রবাসী ফুটবলারদের মধ্যে হামজা চৌধুরী ও শমিত সোমের পাশাপাশি রয়েছেন ফারহান আলী ওয়াহিদ, ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, রোনান সুলিভান ও মাহি খান। তাদের কয়েকজনের ক্লাব ও আন্তর্জাতিক সূচির কারণে দলের সঙ্গে যোগ দেয়ার সময় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে।

আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। ঘরের মাঠে ভালো ফলের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে দলটি।

সাফের আগে সাম্প্রতিক আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। নতুন দুই মুখের অন্তর্ভুক্তি এবং অভিজ্ঞ খেলোয়াড়দের প্রত্যাবর্তনে দল কতটা শক্তিশালী হয়, এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল -

গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মো. মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী ও জায়ান আহমেদ।

মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, রোনান বেঞ্জামিন সুলিভান।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা 

ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মো. মিনহাজুল করিম শাদিন, মোহাম্মদ মাহে খান।

রিজার্ভ: মো. ইসহাক আকন্দ ও মো. আসিফ।

কে

  • সাফ
এ সম্পর্কিত আরও খবর
এমআরইউ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি
এমআরইউ ও ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর অফিশিয়াল বেভারেজ পার্টনার মোজো
অভিনয়, প্রেম, গোপন বিয়ে ও সাফল্যে অনন্য শ্রিয়া সরণ
অভিনয়, প্রেম, গোপন বিয়ে ও সাফল্যে অনন্য শ্রিয়া সরণ
কালকেওট গ্রামে চার কৃতী সন্তানকে গণসংবর্ধনা, বিচারক শান্তুর সাফল্যে গর্বিত এলাকাবাসী
কালকেওট গ্রামে চার কৃতী সন্তানকে গণসংবর্ধনা, বিচারক শান্তুর সাফল্যে গর্বিত এলাকাবাসী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X